1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ব্রাজিলকে বিদায় করে সেমিতে জেমি ডে’র ভাইয়ের দল

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিক গেমসের নারী ফুটবল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে কানাডা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ভাবে শেষ হলে ম্যাচ নিস্পত্তি হয় টাইব্রেকারে।

কানাডা নারী ফুটবলে গত রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই ব্রাজিলকেই হারিয়েছিল তারা। এ নিয়ে পরপর দুই অলিম্পিকে কানাডার কাছে হারল ব্রাজিলের মেয়েরা।

কানাডা নারী ফুটবলের কোচিং স্টাফে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র ছোট ভাই অ্যাডাম ডে।

ম্যাচের আগে জেমি ডে কানাডা জিতবে বলে আশা করেছিলেন। শেষ পর্যন্ত জেমির ভাইয়ের দলই উঠে গেলো গেমস নারী ফুটবলের শেষ চারে।

জেমির ভাইয়ের দলের সেমিতে উঠলেও তাদের মাতৃভূমি ব্রিটেন বিদায় নিয়েছে গেমস ফুটবল থেকে। কোয়ার্টার ফাইনালে ব্রিটেনকে অতিরিক্ত সময়ের গোলে ৪-৩ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল ২-২ গোলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com