1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শিবগঞ্জে মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণে নিহত ১

  • আপডেট টাইম :: রবিবার, ১ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দূর্লভপুর ইউনিয়নে মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ককটেল বিস্ফোরণে জিয়ারুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন।

শনিবার (৩১ জুলাই) রাতে পাঁকা জঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

এ ঘটনায় জড়িতরা হলেন— মাদক ব্যবসায়ী কোরাইশি ও আলম। কোরাইশি পাঁকা জঙ্গলপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে আর আলম একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজিব জানান, পূর্ব শত্রুতার জের ও মাদক বিক্রির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হয় দুই মাদক ব্যবসায়ী কোরাইশি আর আলমের মধ্যে। এ সময়ে কোরাইশির লোকজন আলমের বাড়ির সামনে ২ থেকে ৩টি ককটেল পরপর বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায়। এ সময়ে মাদক ব্যবসায়ী আলমের সহযোগী জিয়ারুল গুরুতর আহত হন। তার শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন রাজশাহী নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। পথে মাঝ পদ্মা নদীতেই অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে তিনি মারা যান।

ওসি ফরিদ হোসেন জানান, নিহত জিয়ারুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। বর্তামানে তার মরদেহ ময়নাতদন্ত করার জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে তদন্তনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com