1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১ আগস্ট, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৭৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯২৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৫৩২ জন এবং উপজেলা এলাকায় ৩৯৫ জন।

রোববার (১ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেন।

সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৩ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া এর আগে করোনায় আক্রান্ত ও চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে মহানগরী এলাকায় ৬ জন এবং বিভিন্ন উপজেলায় ৫ জনের মৃত্যু ঘটেছে।

নতুন করে করোনা আক্রান্ত চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে হাটহাজারী উপজেলায়, এই উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১০৩ জন। এছাড়া রাউজান উপজেলায় ৬৪ জন, পটিয়া উপজেলায় ৪৯ জন, চন্দনাইশ উপজেলায় ৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগরী এলাকায় করোনা শনাক্ত হয়েছে ৫৩২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com