
ঢাকা: আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী ফারিয়া মাহাবুব পিয়াসার বাসায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
রোববার (১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম।
তিনি বলেন, ফারিয়া মাহাবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হচ্ছে। আপাতত এতটুকুই বলতে পারছি। বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহাবুব পিয়াসার।
প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী।