1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে ফাইনালে কানাডা

  • আপডেট টাইম :: সোমবার, ২ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : লন্ডন অলিম্পিকে নারী ফুটবলে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল কানাডা। পারেনি। সেমিফাইনালে তারা নারী ফুটবলের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নেয়।

রিও অলিম্পিকেও কানাডার মেয়েদের স্বপ্ন পূরণ হয়নি- সেমিফাইনালে বিদায় নিয়েছিল জার্মানির কাছে হেরে। এবার আর আটকানো যায়নি তাদের। প্রথমবারের মতো উঠে গেছে অলিম্পিক গেমসের নারী ফুটবলের ফাইনালে।

৯ বছর আগে লন্ডনে হারার প্রতিশোধ নিয়ে সোমবার টোকিওতে কানাডা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ১-০ গোলে জিতে কাসিমা স্টেডিয়ামে কানাডার মেয়েরা করেছে বিজয় উৎসব। আগের দুই গেমসে ব্রোঞ্জ জেতা কানাডা এবার রৌপ্য নিশ্চিত করে এখন স্বর্ণজয়ের মঞ্চে।

এটা কানাডার মেয়েদের জন্য ঐহিতাসিক এক মুহূর্ত। আর ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করে দিয়েছেন তাদের ২৩ বছর বয়সী মিডফিল্ডার আলেকজান্দ্রা ফ্লেমিং জেসি। কানাডার জার্সিতে ৮৫ ম্যাচ খেলা জেসি পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ৭৪ মিনিটে।

সুইডেন ও অস্ট্রলিয়ার মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ৬ আগস্ট স্বর্ণজয়ের লড়াইয়ে নামবে কানাডার মেয়েরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com