1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে সশরীরে যোগ দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাসে হতে যাচ্ছে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এবারের অধিবেশনে অংশ নিতে হবে সশরীরে। সীমিত পরিসরে দুই সপ্তাহের এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৯ মাসের মধ্যে প্রথম বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের ৭৬তম সম্মেলন হবে। ২১ সেপ্টেম্বর বিশ্বনেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর হবে উচ্চ পর্যায়ের সম্মেলন। এতে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসবেন, এখনো তা জানা যায়নি। তবে, আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দেবেন।’

তিনি বলেন, ‘জাতিসংঘ অনেক কম লোকজন নিয়ে যেতে বলেছে। কোনো সাইড ইভেন্ট জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে হবে না। সেখানে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। একটি পরমাণু শক্তি নিয়ে। আরেকটি হবে বিশ্ব পরিস্থিতি নিয়ে।’

গতবার পরমাণু শক্তি বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন হয় ভার্চুয়ালি। নিজ নিজ দেশে থেকে রাষ্ট্র বা সরকারপ্রধানরা অনলাইন প্ল্যাটফর্মে অধিবেশনে অংশ নেন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবারের অধিবেশন সীমিত পরিসরে হলেও সশরীরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com