1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

দেশে আইপি টিভির অনুমোদন নেই: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২ আগস্ট, ২০২১

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। তবে, আবেদন আহ্বান করা হয়েছে। প্রায় ৬০০ আবেদন জমা পড়েছে। আমরা এ মাসের মধ্যেই অনুমোদন দেবো।’

সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আলোচনাকালে সাংবাদিকদের তিনি এ তথ‌্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে বহু আইপি টিভি চালু আছে এবং বহু আইপি টিভি আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে, এটি কাম্য নয়। সুতরাং যে নীতিমালা পাস হয়েছে, সেখানে বলা হয়েছে, আইপি টিভির অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে, তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।’

হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা আইপি টিভির অনুমোদন নেই, জানিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সময় সময় ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপি টিভি ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়। তারা নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়। নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। ইত্যোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com