1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

খুলনা : খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে, তবে কমেছে শনাক্তের সংখ্যা। সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৪৬ জনের।

মঙ্গলবার (৩ আগস্ট ) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার খুলনা বিভাগে ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোর জেলায় ৭ জন ও কুষ্টিয়া জেলায় ৭ জন, ঝিনাইদহ জেলায় ৪ জন, মেহেরপুর জেলায় ৩ জন, মাগুরা জেলায় ১ জন ও চুয়াডাঙ্গা জেলায় ১ জন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৪৮৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com