1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ঘুষ নেয়ার ছবি ভাইরাল: দাউদকান্দি উপজেলা প্রকৌশলী বদলি

  • আপডেট টাইম :: বুধবার, ৪ আগস্ট, ২০২১

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ারুল হককে বদলি করা হয়েছে। দাউদকান্দি থেকে তাকে হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেয়া হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম খান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রকৌশলী আনোয়ারুল হক দাউদকান্দিতে যোগদানের পর বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট ও সেতুর কাজ চলাকালীন ঠিকাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। উপজেলা মাসিক সমন্বয় সভায়ও তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ দেন ইউপি চেয়ারম্যানরা।’

এদিকে, সম্প্রতি উপজেলা প্রকৌশলী নগদ টাকা ঘুষ নিচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর থেকে প্রকৌশলী এম এস আনোয়ারুল হককে বদলি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com