1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

প্রযোজক নজরুল রাজ আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৪ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : আলোচিত প্রযোজক, অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব। চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় থেকে তার বাসায় অভিযান চালায় র‍্যাব।

টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাজধানীর বনানীর রাজের বাসা থেকে রাত ১০টা ১৫ মিনিটের দিকে তাকে বের করে আনেন র‍্যাবের সদস্যরা।

অভিযানে নজরুল ইসলাম রাজের বাসা থেকে মাদক ও সীসা সেবনের সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব।

রাজকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর-দফতরে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com