1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ১১ মৃত্যু, শনাক্ত ২৩১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এই ১১ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে  ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩১ জন উপসর্গ নিয়ে মোট ২১৭ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.১৫% শতাংশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় ৬০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ১৪তম দিনের মতো জেলায় কঠোর লকডাউন চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্প-কারখানাগুলো চালু রয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। জেলার শপিংমল, হোটেল, রেস্তোরা দোকান-পাট বন্ধ থাকলেও মানুষ কিন্তু কোনো কারণ ছাড়াই মানুষ শহরে প্রবেশ করছে। পুলিশ শহরের প্রবেশ পথগুলোতে ব্যরিকেট দিয়ে লোক সমাগম প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com