1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

সাতক্ষীরা: সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ পর্যন্ত জেলায় করোনার উপসর্গ নিয়ে ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ২৮ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৩০ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com