1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন, সিপিএ মো. ইয়াছিন (২৮), কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০)। কক্সবাজার র‌্যাব-১৫ এর কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

র‌্যাব জানায়, ভোরে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম ডাকাত নুরুল হকের আস্তানায় অভিযানে গেলে তাদের অবস্থান টের পেয়ে ডাকাত গ্রুপের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com