1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ২১ জনের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রহিমা (৬৫), তারাকান্দার ইলিয়াস আলী (৭০), ত্রিশালের আব্দুল কুদ্দুস (৭০), কিশোরগঞ্জ সদরের হাজী মহিউদ্দীন (৬৮), জামালপুর সদরের আসমা (৭০), টাঙ্গাইল সদরের আব্দুর সাত্তার (৪০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের বাজেদ আলী (৭৫), রহিমা খাতুন (৪০), সকুরজান (৬০), ফজিলা খাতুন (৬০), আনোয়ারা বেগম (৬৫), নজরুল (৭০), নান্দাইলের আমেনা (৬০), ঈশ্বরগঞ্জের রোকনউদ্দিন (৪০), গফরগাঁওয়ের রেহেনা খাতুন (৭৫), ভালুকার জালাল (৬০), গৌরীপুরের আরিফ (১৬), জামালপুর সদরের হজরত আলী (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার নয়ন মিঞা (৪০) ও টাঙ্গাইল সদরের মোসলেম উদ্দীন (৭০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ মোট ৫৮০ জন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com