1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঢাকায় নেওয়ার পথে লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় রাতে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. হারুন ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ হারুন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।

রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে হামলার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশ জানিয়েছে ৪/৫ জন দুর্বৃত্ত সিএনজি অটোরিকশাযোগে এসে এ হামলা চালায়। এ ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন তার বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ছিলেন। হঠাৎ সিএনজিযোগে ৪-৫ জনের সন্ত্রাসী দল এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি, পা ও মাথা রক্তাক্ত জখম করে। আতঙ্ক ছড়াতে কয়েকটি ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সিএনজিযোগে এসে ৪/৫ জন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে, এ ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com