1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চট্টগ্রামে করোনায় ১৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৪ জনের। পরীক্ষার বিপরীতে চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ। শুক্রবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তার থেকে করোনা সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামের পিসিআর ল্যাব সমূহে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৭৭ জনের নমুন পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে একই সময়ে ১৭ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে মহানগর এলাকায় ৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামের করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জন।

এদিকে, চট্টগ্রামের সিভিল সার্জন জানান, করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিটের শয্যা সংকট দেখা দিয়েছে। চট্টগ্রামের কোনো হাসপাতালেই এখন কোনো আইসিইউ বেড খালি নেই। এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com