1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

এসপির বাসায় গুলিবিদ্ধ হয়ে কনস্টেবল নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ঢাকা: ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) কাজী মারুফ হোসেন সরদারের বাসভবনে দায়িত্বরত অবস্থায় মো. মেহেদী হাসান (২১) নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডে ঢাকার এসপির বাসভবনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- কনস্টেবল মেহেদী হাসান তার নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মেহেদী টাঙ্গাইলের ঘাটাইল থানার আনেহলা গ্রামের আব্দুল হানিফের ছেলে। তার কনস্টেবল নম্বর-১৩২৫।

গুলিবিদ্ধ অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছালাম। তিনি বলেন, ‘মেহেদী ঢাকা জেলার এসপি স্যারের বাংলোয় ডিউটি করছিলেন। ডিউটিরত অবস্থায় বিকেল ৪টার দিকে তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে নিজের থুতনির নিচে গুলি চালান। গুলি তার মাথার উপরের দিক দিয়ে বের হয়ে গেছে।’

এসআই ছালাম বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

‘মেহেদী কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্ত করা হচ্ছে। বিষয়টি তদন্তের পর জানা যাবে’ বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘বাংলোতে গার্ডের জন্য নির্ধারিত কক্ষে এ ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘শুক্রবার দুপুর ২টা থেকে ৪টার শিফটে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বা দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com