1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রোহিঙ্গা ক্যাম্পে মিললো পৌনে ৩ লাখ ইয়াবা, বাবা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বসতঘরের মাটি খুঁড়ে প্রায় পৌনে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় ইয়াবা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে রোহিঙ্গা বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/৩ থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। আটককৃত রোহিঙ্গারা হলেন, মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪৩) ও তার ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবার একটি বিশাল চালান রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে— এমন তথ্যের ভিত্তিতে ‘ই’ ব্লকের দুটি শেডে অভিযান চালানো হয়। এরমধ্যে একটি শেড থেকে কিছু মেলেনি। তবে অপর শেডের মাঝখানের বাঁশের বেড়া দেওয়া স্থানে মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থা ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com