1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১৫ রোহিঙ্গার মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

কক্সবাজার : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই এক ট্রলার ডুবিতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন মারা গেছেন। এসময় ৬২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের অদূরে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিম সাগরে ট্রলার ডুবি হয় বলে জানান কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম-উল হক।

তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের বহন করে ট্রলারটি কক্সবাজার থেকে মালয়েশিয়া যাচ্ছিল।

নাঈম-উল হক জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির সংবাদ স্থানীয় জেলেদের কাছ থেকে পাওয়ার পর কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে। পরে সেখান থেকে নারী ও শিশুসহ ১৫ জনের মরদেহ এবং ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনা কবলিত ট্রলারে আরো লোকজন রয়েছে। ঘটনাস্থলে কোস্টগার্ডের পাশাপাশি নৌ-বাহিনীর জাহাজ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com