1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

যত আসন তত যাত্রী, বাস-ট্রেন চলবে এই নিয়মে

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক :দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধের পর আগামী ১১ আগস্ট থেকে শর্তসাপেক্ষে অফিস ও গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হচ্ছে।

রোববার (৮ আগস্ট) আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

এছাড়া শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সব শিল্প-কলকারখানা চালু থাকবে। আর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা যাবে। আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।প্রথমে ১ জুলাই থেকে জারি করা বিধিনিষেধে রফতানিমুখী শিল্পকারখানা ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। পরে ঈদুল আজহা উপলক্ষে আটদিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। সে সময় সবকিছুই শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে আবারও বিধিনিষেধ জারি করা হয়। এ দফার বিধিনিষেধ চলাকালে পোশাক কারখানাসহ সব ধরনের শিল্পকারখানা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের গণপরিবহনও ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com