1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনা বিভাগে ২৪ মৃত্যু, আক্রান্ত ৯১১

  • আপডেট টাইম :: সোমবার, ৯ আগস্ট, ২০২১

খুলনা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৯১১ জন। বিষয়টি সোমবার (৯ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার। এ নিয়ে খুলনা বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬১জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০৫জন।

এর আগে রোববার (০৮ আগস্ট) বিভাগে ২৮ জনের মৃত্যু এবং ৬১২জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এখানে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। এছাড়া খুলনা জেলায় মৃত্যু ৩ ও আক্রান্ত ১৯৬ জন, বাগেরহাটে মৃত্যু ২ ও আক্রান্ত ১৫৩ জন, সাতক্ষীরায় মৃত্যু ১ ও আক্রান্ত ৬৩ জন, যশোরে মৃত্যু ৫ ও আক্রান্ত ৪৩ জন, ঝিনাইদহে মৃত্যু ২ ও আক্রান্ত ৮৮ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ১ ও আক্রান্ত ৪৭ জন এবং মেহেরপুর, মাগুরা ও নড়াইলে কোনো মৃত্যু নেই। তবে মেহেরপুরে আক্রান্ত ৩৭, মাগুরায় ২৯জন ও নড়াইলে ১৪জন আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com