1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কারো সঙ্গে সম্পর্ক থাকা অপরাধ নয়: ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম :: সোমবার, ৯ আগস্ট, ২০২১

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় যাতায়াত করতেন, এমন ব্যক্তিদের তালিকা করছেন না তদন্ত সংশ্লিষ্টরা। তবে, নায়িকা কিংবা মডেলদের সঙ্গে ছবি থাকলে তা দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। কারো সঙ্গে সম্পর্ক থাকা অপরাধ নয়।’

সোমবার (৯ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘এ বিষয়ে একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে। তদন্তের যাদের ফৌজদারি অপরাধ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে থাকা ওসব নায়িকা কিংবা মডেলদের ছবি সংগ্রহ করে ভয়-ভীতি দেখাচ্ছে একটি চক্র। পাশাপাশি বিপুল পরিমাণ চাঁদা দাবি করছে। এসব অভিযোগ তুলে কয়েকজন ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। সে বিষয়টি নিয়ে আমরা আলাদাভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত তিনজন ব্যবসায়ী এসব চাঁদাবাজের খপ্পড়ে পড়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন। তারা লোকলজ্জার ভয়ে কারো কাছে অভিযোগ করতে পারছেন না। কারো সাথে কারো সম্পর্ক থাকা দোষের কিছু না। একজনের সাথে আরেকজনের নানাভাবে সম্পর্ক থাকতে পারে। তবে, সেটা যেন ফৌজদারি অপরাধ না হয়। এ বিষয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।’

প্রসঙ্গত, সম্প্রতি পরীমনি, পিয়াসা ও মৌ গ্রেপ্তার হওয়ার পর তাদের বাসায় যাতায়াতকারী ব‌্যক্তিদের বিষয়ে তদন্তের কথা বিভিন্ন সংবাদ মাধ‌্যমে প্রকাশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com