1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

২ দিনের রিমান্ডে পরীমনি, রাজ ৬ দিনের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ঢাকা : রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর প্রযোজক নজরুল ইসলাম রাজের ছয়দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।

এছাড়া বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সবুজ আলীকে ৬ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বনানী থানার পৃথক দুই মামলায় ৪ দিনের রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি। মাদকের পৃথক ২ মামলায় এ চার আসামির আবার ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়। এছাড়া রাজ এবং সবুজের বনানী থানার পর্নোগ্রাফি আইনের মামলায় আরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরীমনির পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান এবং রাজ ও সবুজের পক্ষে এস এম আক্তার-উজ্জামান (হিমেল) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে মাদক মামলায় পরীমনি ও দিপুর ২ দিন এবং  রাজ ও সবুজের মাদক মামলায় ২ দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গত ৫ আগস্ট এ চার আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেল ৪টার পর বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব।  এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

একইদিন রাত ৯টার অভিযানে বনানীর ৭ নম্বর রোডের বাসা থেকে নজরুল ইসলামকে আটক করে র‌্যাব।  তার বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com