1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাকলায়েন শৃঙ্খলা ভঙ্গ করেছেন: ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিল পরীমনির মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে তার বিরুদ্ধে শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের অভিযোগ তদন্ত হচ্ছে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা ওই কর্মকর্তাকে বদলি করেছি। তবে তিনি চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলার কোনো কর্মকর্তা ছিলেন না।  পাশাপাশি শোবিজ অঙ্গনের বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর পুলিশ নড়েচড়ে বসেছে।  একই সঙ্গে এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, পরীমনি বাসায় কোন কোন ব্যবসায়ী গেছেন সে ব্যাপারে আমাদের কোনো তালিকা নেই। আমরা কোন তালিকাও করবো না।  তবে কেউ যদি অভিযোগ করে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।  আর এ ধরনের তথ্য বা ভিডিও সংগ্রহ করে একটি অসাধু প্রতারক চক্র স্বনামধন্য এসব ব্যক্তিদের বিভিন্ন সময় ভয় ভীতি এবং চাঁদা দাবি করছে। আমরা এ বিষয়টিও জোর তদন্ত শুরু করেছি।  এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে, তারা ছাড় পাবে না।

এর আগে গ্রেপ্তারকৃত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্কের ঘটনা তদন্তে পুলিশের উচ্চপর্যায়ের তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com