1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

৫ দিনে ৭ প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র পাঁচদিনের ব্যবধানে আফগানিস্তানের সপ্তম প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান। সবশেষ মঙ্গলবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। খবর আল জাজিরার।

ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংক্ষিপ্ত লড়াই শেষে বিকেলে ফারাহ শহরে প্রবেশ করে তালেবান। তারা গভর্নরের অফিস ও পুলিশ সদরদফতর দখল করেছে।

প্রদেশটির স্থানীয় সূত্রগুলোও তালেবানের হাতে রাজধানী পতনের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে ফারাহ হচ্ছে আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যার নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

jagonews24

এর আগে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখল করে তালেবান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবানের হাতে শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় আফগান সরকারি বাহিনী।

তার আগে, গত শুক্রবার নিমরোজ প্রদেশের জারানজ এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে তালেবান।

এর মাধ্যমে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এক সপ্তাহেরও কম সময়ে সাতটির নিয়ন্ত্রণ নিল আফগান সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের রাজধানীর দিকেও তারা দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com