1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফেনীতে স্বর্ণের বার আত্মসাতে ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রামের এক ব্যবসায়ীর স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আত্মসাৎকৃত ২০টি বারের মাঝে ১৫টি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।

সংশ্লিষ্টরা জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। এ সময় গোপাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা স্বর্ণের বারগুলো আত্মসাৎ করে।

নানা চেষ্টা করেও গোয়েন্দা পুলিশ সদস্যদের থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করতে ব্যর্থ হয়ে এ বিষয়ে গোপাল জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর কাছে লিখিত অভিযোগ দেন।

ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্য থেকে ৬ জনকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে আত্মসাৎকৃত ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক ও এএসআই মাসুদ রানা, অভিজিত বড়ুয়া।

এসপি খোন্দকার নুরুন্নবী জানান, এ বিষয়ে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী ব্যবসায়ী। অভিযুক্ত ৬ পুলিশ সদস্যকে আগামীকাল (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। বাকি ৫টি স্বর্ণের বার উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com