1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বজ্রপাতে দুই কৃষক ও দুই কিশোরসহ ৪ জন নিহত, আহত ৪

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১

শেরপুর : বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনায় শেরপুর সদর, শ্রীবরদী, ঝিনাইগাতি ও নকলা উপজেলায় চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া, শ্রীবরদী উপজেলার গোসাইপুর, ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা (ইছামারি) ও নকলা উপজেলার লাভা গ্রামে পৃথক এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল থেকে শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে রোপা-আপানের ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষি শ্রমিক। বেলা সাড়ে এগারোটার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে আব্দুল খালেকের ছেলে মোস্তফা মিয়া (৪০) ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন জোসনা আলীর ছেলে আবু সাঈদ (৩৪) ও ফজু মিয়ার ছেলে বদু মিয়া (৩৫)। এরমধ্যে বদু মিয়া শেরপুর সদর ও আবু সাঈদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে নকলা উপজেলার শহরতলী গ্রাম লাভায় রোপা-আমনের ক্ষেতে কাজ করার সময় ওই গ্রামের বদিউজ্জামানের ছেলে কৃষক আজিজুল হক (৩৫) বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া ও মোক্তার হোসেনের ছেলে হুমায়ুন ওরফে ফকির।

একই সময়ে শ্রীবরদী উপজেলার গোসাইপুর গ্রামে আরমান (১২) নামে এক কিশোর রাস্তা দিয়ে হাঁটার সময় বজ্রপাতে মারা গেছে। আরমান তার নানা আলমাছের বাড়িতে বেড়াতে এসেছিল। সে ঝিনাইগাতি উপজেলার পাইকুড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এছাড়াও একই সমরেয় ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইছামারি গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে কিশোর রাসেল (১৪) ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com