1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। বুধবার (১১ আগস্ট )দুপুর দেড়টায় মহাসড়কের বেনেয়ালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে ঝিকরগাছা থেকে গদখালী যাওয়ার পথে মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোঃ জীবন (১৮) ঘটনাস্থলেই মারা যায়। সে যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
এসময় মোটরসাইকেলের অন্য দুই আরোহী মোঃ নয়ন (২০) ও তৌহিদ হোসেনকে (১৯) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। নয়ন মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং তৌহিদ একই এলাকার হাসান মিয়ার ছেলে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com