1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

করোনাভাইরাস : শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছে চীন

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করেছে চীন। এদের মধ্যে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি এবং কমিশনের প্রধান রয়েছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

অনুদান ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে স্থানীয় রেড ক্রসের উপ-পরিচালককেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হুবেইয়ের কমিউনিস্ট পার্টির দুই শীর্ষ কর্মকর্তার স্থলাভিষিক্ত করা হয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক ওয়াং হেশেংকে।

চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে হুবেইসহ বিভিন্ন প্রদেশের শত শত কর্মকর্তাকে বরখাস্তসহ তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। এছাড়া অনেককে সতর্ক করা হয়েছে। অবশ্য চীনের সরকারি দলের নিয়ম অনুযায়ী, পদ থেকে অপসারণ মানেই পুরোপুরি বরখাস্ত নয় বরং তুলনামুলক নিম্ম পদে নিয়োগকেও বোঝায়। এছাড়া পদ থেকে অপসারণের পর কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে কমিউনিস্ট পার্টি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার কেবল হুবেই প্রদেশে মারা গেছে ১০৩ জন। প্রদেশটিতে করোনাভাইরাসে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এনিয়ে চীনে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  এক হাজার ১৬ জনে। অবশ্য মৃতের সংখ্যা বাড়লেও আগের দিনের তুলনায় সোমবার হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা কমেছে ২০ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com