1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৭ মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

সাতক্ষীরা: সীমান্ত জেলা সাতক্ষীরায় গত চব্বিশ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০ জন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মানস কুমার মণ্ডল জানান,জেলায় আজ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। আর অদৃশ্য করোনাভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৬ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত ২৫ হাজার ৫৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৬ হাজার ১৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬২ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com