1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনা বিভা‌গে ক‌রোনায় ২৪ ঘণ্টায় আরও ২১ মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ আগস্ট, ২০২১

খুলনা: খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩২২ জনের।

বিষয়টি শনিবার (২৪ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট ) বিভাগে ১৭ জনের মৃত্যু এবং ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মৃতের সংখ্যা ২ হাজার ৭৯১ জনে দাঁড়িয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৪৩৯ জন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এখানে আক্রান্ত হয়েছেন ৬২ জন।

এছাড়া খুলনায় মারা গেছেন ৭ জন ও আক্রান্ত হয়েছেন ১২৫ জন, যশোরে মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ৬৭ জন, মেহেরপুরে মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ১১ জন, ঝিনাইদহে মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ৩১জন, নড়াইলে মারা গেছেন ১ ও আক্রান্ত হয়েছেন ৭ জন।

এর বাইরে বিভাগের ২৪ ঘণ্টায় বাগেরহাটে মৃত্যু হয়নি, আক্রান্ত হয়েছেন ৭, সাতক্ষীরায় আক্রান্ত হয়েছেন ১৫, মাগুরায় আক্রান্ত হয়েছেন ২৭, এবং চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়েছেন ১ জন। তবে বিভাগের একমাত্র জেলা ঝিনাইদহে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু বা আক্রান্তের তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com