1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ আগস্ট, ২০২১

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি লিয়াকত আলী (৭২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। ময়মনসিংহ আদালত হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিয়াকত আলী ময়মনসিংহের তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকার জমির শেখের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, ময়মনসিংহের তারাকান্দা থানায় ০৩(৮)২০০১ নং মামলায় ২০১৯ সালে ২০ মার্চ আদালত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এরপর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৯ সালে ৬ মে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি এ কারাগারে ছিলেন।

শনিবার সকালে কারাগারের ভেতর লিয়াকত আলী অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সকাল ৯টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লিয়াকত আলীকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com