1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ভাষানচর থেকে পালাতে গিয়ে ট্রলার ডুবিতে ২৮ রোহিঙ্গা সমুদ্রে নিখোঁজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

চট্টগ্রাম: ভাষানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ট্রলারযোগে পালাতে গিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৮ জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছে। কোস্টগার্ডের দুটি জাহাজ নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারে সমুদ্রে অভিযানে রয়েছে। শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামস্থ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া বিভাগ থেকে এই তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আবদুর রউফ জানান, গতকাল শুক্রবার রাতে ভাষানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী ও শিশুসহ ৩৮ থেকে ৪০ জন রোহিঙ্গা সদস্য একটি ট্রলার যোগে অন্যত্র চলে যাওয়ার জন্য রওনা দেয়। ভাষানচর থেকে চট্টগ্রামের পথে সমুদ্রের মাঝামাঝি কোন এক স্থানে তাদের ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার ট্রলারের যাত্রী ১২ জন রোহিঙ্গাকে কয়েকটি বিভিন্ন মাছ ধরার ট্রলার উদ্ধার করে হাতিয়া তীরে ফিরিয়ে আনলে রোহিঙ্গাবাহী ট্রলার ডুরির তথ্য জানাজানি হয়।

লে. কমান্ডার আবদুর রউফ জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মাধ্যমে জানা যায়, ট্রলারে প্রায় ৪০ জনের মতো রোহিঙ্গা ছিল। তাদের মধ্যে ১২ জন উদ্ধার হয়েছে। সে হিসেবে এখনো ২৮ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে শনিবার দিনব্যাপী উদ্ধার অভিযানে রয়েছে কোস্টগার্ডের দুটি জাহাজ অপারেজয় বাংলা এবং পোর্টে গ্রান্ডে।

এছাড়া ভাষানচরের স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে অবহিত এবং উদ্ধার তৎপড়তা চালিয়ে যাচ্ছে। সমুদ্রে নিখোঁজ হওয়া রোহিঙ্গারা চট্টগ্রামের দিকে আসছিল নাকি অন্য কোথাও যাচ্ছিল এ ব্যাপারে নিশ্চিত করে কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com