1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

১২ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চালু

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

মুন্সিগঞ্জ: নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে নৌরুটে ৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নদীতে তীব্র স্রোতের ফলে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নদী উত্তালের পাশাপাশি পদ্মা সেতুর নিরাপত্তার কারণেই ফেরি বন্ধ রাখা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নৌরুটে বর্তমানে সচল ৪টি ফেরির মধ্যে ৩টি মিডিয়াম ও একটি মিনি রোরো ফেরি রয়েছে।

jagonews24

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, তীব্র স্রোত ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়ানো ও পদ্মা সেতুর নিরাপত্তার জন্য শনিবার সন্ধ্যায় ফেরি বন্ধ রাখা হয়। সকালে স্রোত কিছুটা কমায় চলাচলে সক্ষম ৪টি ফেরি চালু করা হয়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় অর্ধশতাধিক যানবাহন রয়েছে।

তিনি আরও জানান, ফেরি স্বল্পতার কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুট এড়িয়ে যাত্রীদের পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ৮৪টি লঞ্চে যাত্রীদের পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে শিমুলিয়া নদীবন্দর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com