1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

হাইতিতে ভূমিকম্প: নিহত বেড়ে ১২৯৭

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘটনায় নিহতের সংখ‌্যা বাড়ছে। এখন পর্যন্ত ১২৯৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২৯৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ৭০০ জন। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত দরিদ্র এ দেশটি ভূমিকম্পের কারণে আরও বিপদে পড়লো।

দেশের এমন পরিস্থিতিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। দেশের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি সংবাদ সম্মেলনে মাসব্যাপী জরুরি অবস্থার ঘোষণা দেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিস সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হাইতির উত্তর-পূর্বাঞ্চলের সেন্ট লুইস ডু সুদ অঞ্চলের ১২ কিলোমিটার দূরে ও ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। যে কারণে অনেক বেশি ভূকম্পন অনুভূত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com