1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

কাবুলে প্রথম সংবাদ সম্মেলনে সবার নিরাপত্তার প্রতিশ্রুতি তালেবানের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। রোববার প্রেসিডেন্সিয়াল প্যালেসসহ রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে পশ্চিমা সমর্থিত আশরাফ গানির সরকারকে উৎখাত করেছে তারা। এরপর মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে তালেবানের পক্ষে বক্তব্য রাখেন তাদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি জানিয়েছেন, আফগানিস্তানে সবার নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান। এজন্য তাদের যোদ্ধারা কাজ করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আফগান জনগণকে ‘মুক্ত’ হওয়ার জন্য অভিনন্দন জানান তালেবান মুখপাত্র। মুক্তি ও স্বাধীনতা প্রতিটি জাতির বৈধ অধিকার উল্লেখ করে তিনি বলেন, ২০ বছর সংগ্রামের পর আমরা (দেশকে) মুক্ত করেছি ও বিদেশিদের তাড়িয়েছি। এই মুহূর্ত গোটা জাতির জন্য গর্বের।

জাবিহুল্লাহ বলেন, আফগানিস্তান যেন আর যুদ্ধক্ষেত্র বা সংঘাতের দেশ না হয় আমরা তা নিশ্চিত করতে চাই। আমাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করেছি। আমরা শত্রুতার অবসান চাই। ‘আমরা ঘরে ও বাইরে কোথাও কোনো শত্রু চাই না।

jagonews24

এসময় কোনো জাতির ওপর হামলার জন্য আফগান ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলে নিশ্চয়তা দেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে চাই, কারও ক্ষতি হবে না। আমি আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি, আমরা আমাদের ভূখণ্ড কাউকে বা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। সুতরাং বিশ্ব সম্প্রদায়ের আশ্বস্ত হওয়া উচিত, আমরা এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ যে, আপনার ক্ষতি হবে না।’

প্রথম সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র প্রতিশ্রুতি দেন, নারীদের অধিকারকে সম্মান জানানো হবে। তবে তা মুসলিম আইনের সীমার মধ্যে থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইসলামের সীমার মধ্যে তাদের (নারীদের) সব অধিকার নিশ্চিত করব।

এদিকে, তালেবানের রাজনৈতিক বিভাগের প্রধান মোল্লা বারাদার একটি প্রতিনিধি দলসহ মঙ্গলবার কান্দাহারে পৌঁছেছে। বারাদার তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ নেতাদের একজন। তারা ঠিক কোথা থেকে কান্দাহারে পৌঁছেছেন তা স্পষ্ট নয়। তবে এ দলের বেশিরভাগই কাতারের রাজধানী দোহায় ছিলেন। সেখানে বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের আলোচনার কথা শোনা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com