1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি, আরও ৭ মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ আগস্ট, ২০২১

নোয়াখালী: নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১১টি মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার (১৭ আগস্ট) কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে গভীর সমুদ্র ও সন্দ্বীপ উপকূল থেকে এসব রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সারা দিনব্যাপী উদ্ধার অভিযানে সাগর থেকে আরও ৭ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত দুই দিনের অভিযানে প্রথম দিনে ১টি ও দ্বিতীয় দিনে ৩টি মরদেহ উদ্ধার করে ভাসানচর থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার হলো।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো শনাক্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে করে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com