1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ আগস্ট, ২০২১

নরসিংদী: নরসিংদীতে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহি বাসের চাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তানজিনা আক্তার নামে আরও এক কিশোরী। মঙ্গলবার (১৭ আগষ্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও সৃষ্টিগড় এলাকার আয়েস আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। আহত তানজিনা সম্পর্কে রোকেয়া বেগমের নাতনী।

ঘটনার পর উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার সৃষ্টিগড় হাজীবাগন এলাকায় সড়ক পার হওয়ার জন্য সড়কের পাশে দাড়ানো ছিলেন দুই নারী ও এক কিশোরী পথচারী। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে রং সাইডে গিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর হায়দার তালুকদার বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com