1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৩ জনের প্রাণহানি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে আটজন মারা গেছেন। শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন- মিম আক্তার (১৭), বিধু ভুসান (৭০), আব্দুল বারেক (৭৫), শামিমা রুমান (৪৭) ও রঞ্জিত রায় চৌধুরী (৭১)।

উপসর্গে মৃতরা হলেন- সালাম (৫০), তাহের উদ্দিন (৬৫), নজরুল ইসলাম (৭০), আব্দুর রাজ্জাক (৭৫), ফুল মিয়া (৭০), ইসলাম উদ্দিন (৬৫), জোবেদা (৬৫) ও রানা পাল (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ২৬৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে জেলা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৮৬৭টি নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com