1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়োজন হলে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, আফগানিস্তানের জন্য সমাধান বেড় করতে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাবে। খবর : রয়টার্স।

শুক্রবার (২০ আগস্ট) লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছিলেন, তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়।

এদিকে, গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবান। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তারা শান্তি চায়। পুরোনো শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এবং শরিয়া আইন অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান দেখাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com