1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নিজেকে নির্দোষ দাবি বরিশাল সিটি মেয়রের

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

বরিশাল: বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ১৮ আগস্ট রাতের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একই সঙ্গে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তিনি।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যার পর নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি মেয়র এসব দাবি জানান।

তিনি বলেন, সত্য চাপা রাখা যাবে না। সত্য উদ্ঘাটিত হবেই। আগেই বলেছি আমি যদি অন্যায় করি মেয়রের চেয়ারে বসার অধিকার নেই। আমি আওয়ামী লীগ দল করি। আমার কারণে দলের কোনো ক্ষতি হলে দল ছেড়ে চলে যাব। সেদিন রাতের পুরো ভিডিওটা আমি দেখতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। বিচার বিভাগীয় তদন্ত চাই। তদন্তে অপরাধী প্রমাণিত হলে মেয়রের পদ ছেড়ে দেব।

পরিচ্ছন্নতাকর্মীদের নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ রাখার প্রসঙ্গে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন দেখে আমার চোখে পানি চলে আসে। তারা আমাকে ভালোবেসে গ্রেফতার আতংক উপেক্ষা করে রাস্তায় নেমেছেন।

তিনি নগরীর বর্জ্য অপসারণের কার্যক্রম চালিয়ে যেতে পরিচ্ছন্নকতার্মীদের অনুরোধ জানান। পাশাপাশি সিটির কর্মকর্তা-কর্মচারীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি না করারও অনুরোধ জানান।

ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় করা দুটি মামলায় গ্রেফতারের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে সাদিক আব্দুল্লাহ বলেন, ‘আমি প্রস্তুত আছি। আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি পরিচিত লোক। আমাকে বাংলাদেশের মানুষ চেনেন। আমি পালিয়ে যাব না। আমাকে বললেই থানায় গিয়ে হাজির হবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com