1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বরগুনা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ভাসমান অবস্থায় ওই ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে পাশের ট্রলারের জেলেরা। মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বুধবার (২৫ আগস্ট) বিকেলে বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ শিকারের সময় মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে পাথরঘাটার মজিবুর রহমানের মালিকানার এফবি আল্লার দান নামে ট্রলারের তলা ফেটে গিয়ে ডুবে যায়। পাশের ট্রলারের জেলেরা প্রায় দুই ঘণ্টায় ফেয়ারওয়ে বয়ার বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেন। তবে ট্রলারের হদিস পায়নি জেলেরা।

এ সময় তিনি আরও বলেন, বুধবার (২৫ আগস্ট) সকালে পাথরঘাটার সেন্টু খানের মালিকানার এফবি হাজেরা ট্রলার ডুবে যাওয়া জেলেদের নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছে। বুধবার ভোর রাত অথবা বৃহস্পতিবার সকালে ঘাটে পৌঁছাবে। হাজেরা ট্রলারের জেলেদের কাছে থাকা ওষুধ তাদের দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা সবাই সুস্থ আছেন বলেও জানান গোলাম মোস্তফা চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com