1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ঢাকা: রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন (৪০), রওশন আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন জানান, প্রত্যেকের অবস্থায় আশঙ্কাজনক। তাদের প্রায় সবারই শ্বাসনালীতে ক্ষত রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জানা যায়, মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়িটির গ্যাস সংযোগ মেরামত করার সময় লাইন পরীক্ষা করতে নিচতলার চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এর পরই আগুন ধরে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com