1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ভারতের উপহার ৩য় চালানের ৪০টি লাইফ সাপোর্ট এ‍্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : ভারতীয় উপহার হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত সরকার। এ উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে দিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার সময় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। অ‍্যাম্বুলেন্সগুলি বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশে রওনা হবে।
২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর কালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স এখন ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে এসেছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের ১টি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি ও আজ ২৬ আগস্ট ৪০ টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ৭১ টি অ্যাম্বুলেন্স। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানান ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।
পোর্ট থানা বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ভারত থেকে বেনাপোল বন্দরে ৪০টি অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার সকালে প্রবেশ করেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে অ্যাম্বুলেন্সগুলো উত্তরা মোটরর্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে‍‍ রওয়ানা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com