1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

করোনায় বিশ্বে আরও ১০ হাজার মানুষের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ১০ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৬৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯০০ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ২৮ হাজার ৪৯৭ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫৪ লাখ ৪০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৩ হাজার ৪০৫ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৩০ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৪০৩ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com