1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

আফগানিস্তানের আইএস ঘাঁটিতে আমেরিকার ড্রোন হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর আফগানিস্তানের আইএস ঘাঁটিতে আমেরিকা ড্রোন হামলা চালিয়েছে। হামলায় কাবুল বিস্ফোরণের মূল চক্রান্তকারী নিহত হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। শনিবার (২৮ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনাসহ ১৭৫ নিহত হওয়ার একদিন পর এই হামলা চালালো যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেন, ‘আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। মানবহীন এই অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে মূল চক্রান্তকারীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের খবর পেয়েই পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাজির হন সাংবাদিক বৈঠকে।

হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে তাদের দেখে নেওয়া হবে। আমরা ক্ষমা করবো না। আমরা ভুলে যাবো না। যারা আমাদের ওপর হামলা করেছে তাদের দেখে নেওয়া হবে। তাদের এর চড়া মূল্য দিতে হবে। আমরা আমাদের শক্তি দিয়ে এর জবাব দেবো। যথাসময়ে, যথাস্থানে এবং আমাদের পন্থায় এর জবাব দেবো। এই আইএস সন্ত্রাসীরা জিতবে না।’

বাইডেনের ওই বক্তব‌্যের পর শুক্রবার আফগানিস্তানে হামলা চালায় মার্কিন বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com