1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

টেকনাফ সৈকতে ফের ভেসে এলো মৃত তিমি

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আবারও ভেসে এসেছে মৃত তিমি। শুক্রবার (২৭ আগস্ট) উপজেলার উখিয়া মনখালী-টেকনাফ শামলাপুর পয়েন্টে মৃত তিমিটি ভেসে আসে।

স্থানীয়রা জানান, সৈকতে মৃত তিমি পড়ে থাকতে দেখে বিকেলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন জালাল উদ্দিন চৌধুরী নামের এক পরিবেশকর্মী। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ প্রশাসনের একটি টিম। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় রাতেই মৃত তিমিটি দ্রুত পুঁতে ফেলা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী বলেন, মৃত তিমিটি ৩০ দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ। কয়েকদিন আগে এটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মৃত তিমির দেহের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা কাজের ব্যবহার করা হবে।

এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট মৃত তিমি ভেসে আসে। পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com