1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিলে নৌকাডুবি: মামলা দায়ের, গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিলে নৌকাডুবির ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে মৃতের পরিবারের সদস্য বিজয়নগর উপজেলার গেরাগাঁও গ্রামের আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা করেন। বাদী সেলিম মিয়া নৌকা ডুবিতে মৃত কমলা বেগমের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নৌকার মাঝি সরাইল উপজেলার শোলা বাড়ি গ্রামের আলী আফজলের ছেলে জমির মিয়া, একই গ্রামের আব্দুল করিমের ছেলে রাসেল, কাশেম মিয়ার ছেলে খোকন মিয়া, আশরাফ আলীর ছেলে সোলায়মান, কালারটেক গ্রামের হাজী তালেব হোসেনের ছেলে মিন্টু মিয়া। এছাড়াও বাকি দুইজনসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, দায়ী নৌযান চালকসহ সাতজন মাঝিমাল্লার নাম উল্লেখ করে শনিবার দুপুরে মামলা করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার লইস্কা বিলে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে যায়। এতে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com