1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও সোয়া ৬ লাখ টিকা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ঢাকা: জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। শনিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৭টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা আসে। এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকার চালান এসেছে। এগুলো গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে গত ২১ আগস্ট বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কোভ্যাক্সের আওতায় ২ আগস্ট জাপান থেকে আসে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান।

দ্বিতীয় চালান আসে ৩১ জুলাই। যার সংখ্যা সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ। ২৪ জুলাই জাপান থেকে ঢাকায় আসে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com