1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তালেবান

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত তালেবান। রোববার এক তালেবান কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তালেবানের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেছেন, ‘উভয়পক্ষেরই দ্রুত হস্তান্তরের লক্ষ্য রয়েছে, তাই কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপদ নিয়ন্ত্রণের জন্য আমেরিকানদের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় আছি আমরা।’

পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে আরও একটি হামলা হতে পারে বলে সতর্কবার্তা দেওয়ার পর বিমানবন্দরে ভিড় কমেছে।

গত বৃহস্পতিবার বিমানবন্দরের প্রবেশ পথে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ শতাধিক মানুষ নিহত হয়। ইসলামিক স্টেট অব খোরাসান এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায় গোষ্ঠীটির ঘাঁটিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com